ছবি: সংগৃহীত
জাতীয়

মাঠ পর্যায় থেকে তুলে নেওয়া হচ্ছে এনআইডি বয়স পরিবর্তনের ক্ষমতা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধন সংক্রান্ত আবেদন আর জেলা বা উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসে গ্রহণ করা হবে না। বিষয়টি শুধুমাত্র ইসির প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।

রোববার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, “বয়স সংশোধন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। অনেক ক্ষেত্রেই আমরা দেখছি এটি অপব্যবহার হচ্ছে। কেউ কেউ অপরাধমূলক উদ্দেশ্যে নিজেদের জন্মতারিখ পরিবর্তন করছে। তাই এসব বিষয় এখন থেকে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে রাখা নিরাপদ নয়।”

ইসি সূত্র জানায়, নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হচ্ছে যেখানে বয়স সংশোধনের ক্ষমতা কেবল ইসির কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত থাকবে। তবে নামের বানান, ঠিকানা বা ছবির মতো সাধারণ সংশোধনের দায়িত্ব স্থানীয় নির্বাচন অফিসগুলোই পালন করবে।

হুমায়ুন কবীর আরও বলেন, “সংশোধনের আবেদন আগে অনেক বেশি সহজলভ্য ছিল, এখন আমরা সেটি আরও নিয়ন্ত্রিত ও যাচাইযোগ্য করার উদ্যোগ নিচ্ছি। কেউ যদি সত্যিকারের বিপদে পড়ে থাকে, তার জন্য ব্যবস্থা থাকবে; তবে অপরাধী মানসিকতা থেকে কেউ যাতে তথ্য পরিবর্তন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি জানান, এনআইডি সংশোধনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ডাটাবেজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই কমিশন সংশোধন প্রক্রিয়াকে সীমিত ও কঠোর করার সিদ্ধান্ত নিচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে এনআইডি তথ্যের অপব্যবহার রোধ হবে এবং ভবিষ্যতে ভোটার তালিকা ও নাগরিক তথ্য আরও নির্ভরযোগ্যভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা