ছবি: সংগৃহীত
জাতীয়

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে আগামী সরকার

সান নিউজ অনলাইন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে কমিশন বা নতুন বেতনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “চালের দাম মোটামুটি সহনীয় অবস্থায় আছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে। যাতায়াত খরচ ও বাড়িভাড়া বাড়ার কারণে সাধারণ মানুষ কিছুটা চাপ অনুভব করছে।”

তিনি আরও জানান, আগামী ৩০ নভেম্বর থেকে সরকার আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে। এ বছর প্রতি কেজি ধানের জন্য ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সেদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। সরকারের লক্ষ্যমাত্রা হলো ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা।

বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেদ্ধ চাল আমদানিরও ব্যবস্থা করা হয়েছে। সরকার খাদ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে।”

অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন বা পে কমিশন সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে নেই এবং তা আগামী সরকার গ্রহণ করবে।

সালেহউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী, সরকার খরচ ও মূল্যস্ফীতির ওপর নজর রাখছে এবং জনগণের জীবনযাত্রার খরচ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা