ছবি: সংগৃহীত
জাতীয়

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

সান নিউজ অনলাইন 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাংলাদেশকে নিয়ে উত্তেজনা সৃষ্টির কোনো নীতি নয় ভারতের। বরং দুই দেশের সম্পর্ক শান্ত ও স্থিতিশীল রাখার ওপর জোর দিচ্ছে নয়াদিল্লি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘শব্দ চয়নে সতর্ক’ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নেটওয়ার্ক–১৮–কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব বলেন রাজনাথ সিং। তিনি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের উচিত নিজের বক্তব্যের শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।” তিনি আরও বলেন, “ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। কিন্তু আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মাঝে শীতলতা তৈরি হয়েছে। দিল্লির নীতিনির্ধারক মহলে ইউনূসের অবস্থান ও মন্তব্যকে কেন্দ্র করে শুরু থেকেই অস্বস্তি বিরাজ করছে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগগুলো সেই অস্বস্তি আরও বাড়িয়েছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। পাকিস্তান ও তুরস্ক—উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। এ পরিস্থিতিতে এসব সাক্ষাৎ ও আলোচনা নয়াদিল্লির নজর কেড়েছে।

তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এমপি মেহমেত আকিফ ইলমাজ। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যদের ড. ইউনূস উপহার দেন তার লেখা ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বইয়ের কপি। ভারতের নীতিনির্ধারকদের মতে, ঢাকা–আঙ্কারা ও ঢাকা–ইসলামাবাদ যোগাযোগের তীব্রতা ভারতের কৌশলগত উদ্বেগ বাড়াচ্ছে।

দুই দেশের সম্পর্কের সূক্ষ্ম বর্তমান পরিস্থিতি নিয়ে দিল্লি প্রকাশ্যে কড়া অবস্থান না নিলেও, রাজনাথ সিংয়ের এই মন্তব্যকে পর্যবেক্ষকরা রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। বিশেষ করে, বাংলাদেশে নির্বাচন ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে ভারতের বার্তাটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা