ছবি: সংগৃহীত
জাতীয়

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী

সান নিউজ অনলাইন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।

ব্যবস্থাপনা পরিচালক জানান, কম্পিউটার অপারেটর পদে আইরিন আক্তার পিয়াকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তার অনার্স ডিগ্রি সম্পন্ন হলে অফিসার পদে উন্নীত করা হবে।

এর আগে রোববার (২৬ অক্টোবর) সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪৫) নিহত হয়। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

ঘটনাস্থলে ‍উপস্থিত ব্যক্তিরা বলেন , একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। আমরা কৃষিবিদ ইনস্টিটিউশন এর আশেপাশে ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠে। আমরা মনে করেছিলাম কোনো গাড়ির চাকা ফেটেছে । পরে দেখি, একটা লোক রাস্তায় পড়ে আছে। কালো একটা ভারী বস্তু তার মাথায় পড়েছে। মাথার একপাশ থেঁতলে মারা যায়।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি বলেন,ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার উপর বিয়ারিং প্যাড পরে এবং সাথে সাথে স্পট ডেড হয়।

মেট্রোরেলের পিলার ও গার্ডারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয় যার ওজন প্রায় ১৪০–১৫০ কেজি, এ কম্পন শোষণ করে এবং ভারসাম্য বজায় রাখে। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুতি ঘটার আশঙ্কা থাকে।

গত বছর (সেপ্টেম্বর ২০২৪) ফার্মগেট এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আইনি নোটিশ পাঠায় ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা