ছবি: সংগৃহীত
জাতীয়

প্রশাসনে দলীয়করণ হয়েছে, তবে হঠাৎ পরিবর্তন সম্ভব নয় : মঈন খান

সান নিউজ অনলাইন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে প্রশাসনে দলীয়করণ হয়েছে। কিন্তু ১৫ মাসে সেই পরিবর্তন সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সরিয়ে দিয়ে দেশ চালানো যাবে না। অনেকেই সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, “বিগত তিনটি নির্বাচনের নামে দেশে প্রহসন হয়েছে। কারা করেছে? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ না করেন।”

মঈন খান বলেন, “১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না। এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে। প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হলে সময় ও সদিচ্ছা দুটোরই প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন একদিনের বিশাল কর্মযজ্ঞ। ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র, আর সেই সঙ্গে প্রায় ১০ লাখ জনবল প্রয়োজন হয়। তারা প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসে। গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছে- এটা পরিবর্তন করতে সময় লাগবে।”

বিএনপির এই নেতা বলেন, “সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক ও প্রশাসনের সদস্যদের ছুড়ে ফেলে দিয়ে নতুন করে রাষ্ট্রযন্ত্র দাঁড় করানো যাবে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।”

তিনি সাংবাদিকদের প্রসঙ্গেও বলেন, “আমরা সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যেন বিনা বাধায় কাজ করতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে বলেছি। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।”

মঈন খান বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা আশা করি, কমিশন এমন একটি নির্বাচন আয়োজন করবে, যা দেশের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা