ছবি: সংগৃহীত
জাতীয়

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু

সান নিউজ অনলাইন

সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করল।

বুধবার (২২ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যদিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল এ এয়ারলাইন্স সংস্থাটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বাংলাদেশে এয়ারলাইন্সটির উদ্বোধন করেন। এ সময় এয়ারলাইন্স সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে সংস্থাটি ঢাকা থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে জেদ্দা থেকে এয়ারলাইন্সটির ফ্লাইট এফ৩-৯১১২ স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ফিরতি ফ্লাইট এফ৩-৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টায়।

ফ্লাইএডিল সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইন্স, যা সাউদিয়ার একটি সহকারী প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল এয়ারলাইন্সগুলোর একটি। ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা