জাতীয়

বিশ্ব প্রবীণ দিবসে “বৃদ্ধাশ্রম/ প্রবীণ সেবা ঘর”

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর ২০২৫ -এ উদ্বোধন হলো নতুন “বৃদ্ধাশ্রম/ প্রবীণ সেবা ঘর” ।

যে পিতা-মাতার বদৌলতে আমাদের এ পৃথিবীর মুখ দেখা, আমাদের নিরাপদ শৈশব,কৈশোর, যৌবনকাল, এমনকি পরিণত বয়সেও আমাদের যারা অভিভাবক, সময়ের পরিক্রমায় যখন তারা আজ প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে। আজ আমাদের দায়িত্ব, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান ও অধিকারটুকু প্রদান করা প্রতিষ্ঠানটি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গত প্রায় ১২ বছর যাবৎ “প্রবীণদের সেবা দিন, নিজের বাধর্ক্যের প্রস্ততি নিন” এই শ্লোগানে দেশে-বিদেশে বিভিন্ন সময় রোড শো সেমিনার, অনুষ্ঠানের মাধ্যমে সমাজে গণসচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বর্তমানে শুরু করতে যাচ্ছে “ ডাঃ শামসুদ্দিন আহাম্মেদ বৃদ্ধাশ্রম ” ।

১ অক্টোবর ২০২৫ বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে উক্ত প্রবীণ সেবা ঘরটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এবিএম আসাদুজ্জামান নিজস্ব জায়গা ও খরচে বিল্ডিং করে বড় কাউনিয়াকান্দি, নবাবগঞ্জ, ঢাকাতে উদ্বোধন করলেন ডাঃ শামসুদ্দিন আহাম্মেদ বৃদ্ধাশ্রম। যেখানে ভবিষ্যতে প্রায় ২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত প্রবীণদের বিনামূল্যে থাকা, খাওয়া ও স্বাস্থ্য সেবাপ্রদান করা হবে। প্রবীণ সেবা ঘরটির বিশেষ দায়িত্বে আছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি এবি এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান-রুবিনা জামান, জেনারেল সেক্রেটারী- বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আলীম, ট্রেজারার- আনিসুজ্জামান, অর্গানাইজিং সেক্রেটারী-রেজওয়ানা হোসেন সুমী, পাবলিসিটি সেক্রেটারী, শাকিল হোসেন, এক্স্রিকিউটিভ মেম্বার- মোঃ হিরু, উপদেষ্টা-মোঃ নুরুল হক, লিগ্যাল এডভাইজার-এডভোকেট জসিমউদ্দিন ও এডভোকেট জাকির হোসেন, সদস্য-মোঃ ইকবাল আহম্মেদ, ফাইমুল হাছান এবং জাকির হোসেন।

শুধুমাত্র বৃদ্ধাশ্রম বা প্রবীণ সেবা ঘর নয় বরং ভবিষ্যতে পাশাপাশি নেশাগ্রস্থ প্রজন্মের জন্য সুচিকিৎসা ও মোটিভেশসন সেন্টার, নারী ও শিশু উন্নয়ন কর্মসূচী সহ আরো বেশ কিছু সমাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে উক্ত এলাকাটিকে ‘‘সভ্যতা নগরী’’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা