জাতীয়

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

বাগেরহাট প্রতিনিধি

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত ইসলামী একটি বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচারের দাবি, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, এবং বিভিন্ন সংস্কারের কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের মাঝে আলোচনার মাধ্যমে ৮৪টি প্রস্তাব গৃহীত হয়েছে।

সারাদেশের ন্যায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা ও পৌর জামায়াত ইসলামী কর্তৃক কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে দলের সমর্থক নেতা ও কর্মীরা বিভিন্ন এলাকা থেকে আসেন। প্রথমে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলের পর, স্থানীয় বাজারের কাপুডিয়া পট্টির মূল সড়কে আসন্ন জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। একই সাথে, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমীর মাস্টার মো. মনিরুজ্জামান মনির, এবং উপজেলা সেক্রেটারি মো. মাকসুদ খানসহ উপজেলা যুব বিভাগ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এছাড়া, পিআর পদ্ধতি জাতীয় নির্বাচনের প্রয়োজনে, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের বিচারের দাবিতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনেও শহরের বিভিন্ন সড়কে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচএম সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে শুরা সদস্য ইসলামী আন্দোলনের প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ দা.বি. উপস্থিত ছিলেন, যেখানে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, এবং বিশেষ বক্তা হিসেবে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরী বক্তব্য রাখেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা