জাতীয়

ইসিতে বাগেরহাটে চার আসন বহালের দাবি বিএনপি-জামায়াত-এনসিপির

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবি জানিয়েছেন বাগেরহাটের বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে অংশ নিয়ে এই দাবি জানান তাঁরা। শুনানি চলাকালে ইসি ভবনের সামনে বাগেরহাটের বিভিন্ন স্তরের মানুষকে মানববন্ধন করতে দেখা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সিইসি জানে না, বাগেরহাটবাসী হারে না’, ‘আসন নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘বাগেরহাটে চারটি আসন, মানতে হবে মানতে হবে’ প্রভৃতি স্লোগান দেন।

নির্বাচন কমিশনের শুনানি শেষে আইনজীবী জাকির হোসেন বলেন, ‘বাগেরহাট জেলার যে চারটি আসন ছিল তা পূর্বের মতো বহাল থাকুক, এটাই আমাদের দাবি। নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তের কারণে মানুষের ভোগান্তি বাড়ুক, এটা কাম্য নয়। আমরা আশা করছি, কমিশন বিষয়টি আমলে নেবে।’

বাগেরহাটে সংসদীয় আসন কমানো হলে উন্নয়ন ব্যাহত হবে বলে মন্তব্য করেন জেলা বিএনপির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, বাগেরহাটের মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থা অনেক নাজুক। কাজেই উন্নয়ন নিশ্চিত করতে হলে এই জেলায় পাঁচটি আসন প্রয়োজন। কিন্তু কমিশন আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত নিয়েছে। দল, মত ও ধর্ম নির্বিশেষে জেলার সর্বস্তরের মানুষ এই সিদ্ধান্তের বিপক্ষে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ বলেন, ‘যদি নির্বাচন কমিশন বাগেরহাটের কোনো মানুষকে কষ্ট দিতে চায়, আমরা কমিশনের সামনে অবস্থান করব। সাধারণ মানুষের দাবি অনুযায়ী বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করতে হবে।’ নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিতে চাইলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মোল্লা রহমতুল্লাহ।

শুনানি শেষে অংশগ্রহণকারী বাগেরহাট প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘অংশগ্রহণকারীদের বেশির ভাগের মতামত একই রকম হওয়ায় সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা আপনাদের অভিযোগ লিপিবদ্ধ করেছি।’

গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলার রাজনৈতিক দলগুলো একযোগে এর প্রতিবাদ শুরু করে।

প্রতিবাদের অংশ হিসেবে গতকাল রোববার সকাল থেকে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল পালিত হয়। এতে জেলার ভেতর ও বাইরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আজ সকালে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন মিলনায়তনে চলা শুনানিতে আসনের সীমানা নিয়ে ভিন্নমত থাকা যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন আসনের প্রতিনিধিরা অংশ নেন।

শুনানিতে আরও অংশ নেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বাগেরহাট বিএনপির সাবেক সভাপতি এম এস হালিম, বাগেরহাট তিন আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপিপ্রার্থী আবদুল ওয়াদুদ, বাগেরহাট জেলা জামায়াতের আমির রেজাউল ইসলাম প্রমুখ।

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে গতকাল সকাল থেকে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল চলছে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলার রাজনৈতিক দলগুলো একযোগে এর প্রতিবাদ শুরু করে। এই প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা