জাতীয়

নিরাপত্তাহীনতা বোধ করছেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

মেরে ফেললেও কোনো জিডি করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে বলেন, ‘আমি যে কথা বলছি, ছেলেরা বা ছাত্ররা যদি মনে করেন বা অন্য দলের লোকেরা মনে করেন..., জামায়াত-শিবির, মুক্তিযুদ্ধবিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি বলব। এতে যদি কারও অসম্মান হয় বা কাউকে আঘাত করে থাকি তাহলে তারা এটার রাজনৈতিক (পলিটিক্যালি) জবাব দেবেন। এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো যুক্তি নেই। এ নিয়ে আমার বাসার সামনেও মব সৃষ্টি করার তো কোনো কারণ হতে পারে না।’

তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ দিনই তার বাসার সামনে মিছিল করে হত্যার হুমকি দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান খান। তাকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার দিবাগত মধ্যরাত থেকে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ হয়। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এখনও অবস্থান করছেন।

সেগুনবাগিচায় বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে আমি মনে করি।’

বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে বিএনপি এ নেতা বলেন, ‘আমি জানি, তারা এখনো সেখানে আছেন। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল। এটা আমি অস্বীকার করব না। একেবারে ১০ মিনিটের মধ্যে পুলিশ এসেছিল। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না।’

বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান বিএনপি এ নেতা।

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রবিবার মধ্যরাত থেকে তার বাসার সামনে অবস্থানের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে। ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে আমার পরিবারকে নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করি না, তবে অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক।’

তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে মেরে ফেললেও কোনো জিডি করব না। ছাত্ররা যদি মনে করে বা ছেলেরা যদি মনে করে আমি যে বক্তব্য দিয়েছি তাতে অপরাধ হয়েছে, তারা আমার বিরুদ্ধে মামলা করুক, কারাগারে পাঠিয়ে দিক।’

৫ আগস্ট মেনে নিতে পারছেন না—এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফজলুর রহমান বলেন, ‘আমি এটার কোনো জবাব দেব না।’

সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা