জাতীয়

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

অনলাইন ডেক্স

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতির কারণে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভেতরে দূরত্ব তৈরি হয়েছে। কালচারাল হিলিং ও কালচারাল ইনক্লুসিভনেসের মাধ্যমে তা দূর করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জনগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে। ফারুকী বলেন, ২০০ গিটারিস্ট নিয়ে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবে বামবা।

তিনি বলেন, পহেলা বৈশাখ সন্ধ্যায় কনসার্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এ ছাড়াও চীনা দূতাবাসের অর্থায়নে ড্রোন শো হবে। সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট হবে চৈত্রসংক্রান্তির সন্ধ্যায়।

তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে ভুভুজেলামুক্ত শোভাযাত্রা করার আহ্বান জানাচ্ছি। শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে নাকি অন্য কোনো নামকরণ হবে, তা আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানাবে বলে জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা