সংগৃহীত ছবি
জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ খান ময়নার টেক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মোস্তাকিম (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের বক্তব্য নিয়ে যা বললেন: সাখাওয়াত

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ফিরোজ আল মামুন জানান, মোস্তাকিম ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। আজ সকালে কাউকে না জানিয়ে সে মোটরবাইক নিয়ে বাসা থেকে বের হয়। পরে ময়নারটেক বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় তার দুই বন্ধু ও মোস্তাকিম আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা