সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে অবৈধ পলিথিন অভিযানে হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানোর সময় কারখানার মালিক ও শ্রমিকদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী (৪২) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত

পুলিশ সূত্র জানায়, পরিবেশ দূষণ রোধে চালানো অভিযানের সময় কারখানার কর্মচারীরা হামলা চালায়। এতে পরিচালকের মাথা ও মুখে আঘাত লাগে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) এএসআই মাসুদ বলেন, রোববার রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনার সময় ঐ এলাকার কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তর পরিচালক মো. শওকত আলী আহত হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। আমরা জানতে পেরেছি যে, অবৈধ পলিথিন কারখানায় অভিযানের সময় হামলায় তিনি আহত হয়েছেন।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়

এদিকে, পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীতে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিক্রয় চলছে। এ ঘটনা পরিবেশ সচেতনতা ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা