সংগৃহীত ছবি
জাতীয়

ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কামালউদ্দীনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ব্যবস্থাপনা পরিচালক) ও বরেণ্য ব্যাংকার এম. কামালউদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন : লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

বুধবার বিকাল ৩টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি অগ্রণী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়। ইসলামী ব্যাংক থেকে অবসর গ্রহণের পর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্সুরেন্স এর চেয়ারম্যান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও হজ্ব ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : একনেকে ১০ প্রকল্প অনুমোদন

৯ তারিখ বাদ জোহর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে প্রথম জানাযা, বিকাল ৩টায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২য় জানাযা, বাদ এশা বেইলি রোড়ে ৩য় জানাযা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম শহরের কাট্টলিতে ৪র্থ জানাযা শেষে নিজ এলাকায় দাফন করা হবে। বরেণ্য এ ইসলামী ব্যাংকারের ইন্তেকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা শোক জ্ঞাপন করেন। এছাড়া ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা