সংগৃহীত ছবি
জাতীয়

কাপ্তান বাজারে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাপ্তান বাজারে সড়ক অবরোধের মাধ্যমে ব্যবসা করায় দিন-রাত এ এলাকায় থাকে যানজট। এ সময় অবৈধ সকল দোকান উচ্ছেদে অভিযানে নামে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১২টায় এই অভিযান করে যৌথ বাহিনী।

আরও পড়ুন: লেবানন থে‌কে দেশে ফিরেছে ৯৪

এদিকে, যৌথ বাহিনীর অভিযান শুরু হলে দৌড়ে পালান মুরগী ব্যবসায়ীরা। তারা প্রতিদিন রাতে সড়ক বন্ধ করে মুরগির বাজার চালান।

অবৈধ এই বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় উচ্ছেদ করা হয় রাস্তার পাশের অবৈধ সকল ব্যবসায়ীদের এবং জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা।

ব্যবসায়ীরা বলেন, সিটি কর্পোরেশনের ইজারা নিয়েই এই দোকানের অনুমোদন দিয়েছে। এ সময় কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সভাপতির দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দেন।

কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শাহাজউদ্দিন জানান, এই এলাকায় যানজোট হয়, তবে রাস্তা জ্যাম মুক্ত রাখার জন্য ৮জন লাইনম্যান নিয়োগ করা হয়েছে। সিটি করপোরেশনকে আমরা টাকা দেই, অন্যকাউকে দেই না।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বর্ষণের আভাস

এই অভিযান শেষে সড়কের উপরে রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে তাদের ইজারার মেয়াদ অতিক্রম হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আমিনুল ইসলাম জানান, সাধারন জনগণের চলাচলের জন্য রাস্তা যাতে সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে সেই জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও পরিচালনা করা হবে।

এই অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা অবেধভাবে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। এরপর তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়ান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা