সংগৃহীত ছবি
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটির প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি-ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশের তাপমাত্রা আরও নেমে আসবে । এর ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডি-৮ সম্মেলন

মিসরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা-পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা মঙ্গলবার সন্ধ্যা ৬টা-পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। মধ্যরাত-সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অপরদিকে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: লেবানন থে‌কে দেশে ফিরেছে ৯৪

অন্যদিকে, শেষের ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা-মাঝারি ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি কমতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা