সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখানে মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে যৌথ অভিযানে গ্রেফতার ৫

রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাদশা বাহার গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। তিনি উত্তরার ময়নারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে ট্রান্সপোর্ট শাখায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন: পূর্ব তিমুর-বাংলাদেশে ভিসা অব্যাহতি চুক্তি

নিহত মাহমুদুল হাসান মাসুমের সহকর্মী হাসিবুল কবির বলেন, আমরা দুজনেই কেরাণীগঞ্জের ইউনিলিভার ওয়্যার হাউজের ট্রান্সপোর্ট শাখায় কর্মরত। আজ দুপুরের দিকে উত্তরার বাসা থেকে মোটরসাইকেলে করে আমরা কর্মস্থলে যাচ্ছিলাম। এসময় উত্তরখানের মেইন রোডে দ্রুতগতির একটি ট্রাক আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুম গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা