সংগৃহীত ছবি
জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা-প্রেসিডেন্টে জোসে রামোস হোর্তার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাব

এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সফরের ২য় দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে এই বৈঠকের পর দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এই বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর ২ শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।

তার এই সফরের ৩য় দিন সোমবার (১৬ ডিসেম্বর) জোসে রামোস হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন। এর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধও পরিদর্শন করবেন। ৫৪তম বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

তার আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ৪ দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোর্তা। এ সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: বায়ুদূষণে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

এ সময় তাকে লালগালিচায় সংবর্ধনা দেওয়া হয়। হোর্তার সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের প্রতিনিধিও এসেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা