সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর পাথালিয়া এলাকার একটি ভাড়া বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সোহেল আহমেদ সাথিল (২৪) নামে ১ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

মৃত শিক্ষার্থী, যশোর সদরের ছাতিয়াতলা গ্রামের সাব্বির আহমেদের ছেলে। তিনি দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি কদমতলীর পাথালিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের বাবা সাব্বির বলেন, আমার ১ ছেলে ১ মেয়ের মধ্যে সাথিল ছিলো সবার ছোট। ওই দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। আমার বড় বোন মারা যাওয়ায় আমরা সবাই গ্রামের বাসায় গিয়েছিলাম। তখন বাসায় ওই একাই ছিলো। এরপর শনিবার সকালে বাসায় এসে তার কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে সে।

তিনি আরও বলেন, তবে আমরা শুনেছি বছর দুয়েক আগে ওই পরিবারের কাউকে না জানিয়ে তুলী নামে একটি মেয়েকে বিয়ে করেছিলো। এই বিয়ের বিষয়টি আমরা এবং কন্যার পক্ষ থেকে কেউই মেনে নেইনি। হয়ত এই কারণেই সে এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা