সংগৃহীত ছবি
জাতীয়

বাঁচানো গেল না সেই শিশু আব্দুল্লাহকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে বাড়তি সতর্কতা

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) তার মৃত্যু হয়।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ নামে দগ্ধ এক শিশু আজ সকাল সোয়া ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় অন্যদের মধ্যে শাহজাহান নামে এক ব্যক্তি ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশে সংখ্যালঘু কোনো শব্দ থাকবে না

এ ছাড়া শাহজাহানের স্ত্রী স্বপ্না ১৪ শতাংশ ও শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার শ্বাসনালি পুড়ে গিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত রোববার (২৪ নভেম্বর) ভোর রাতে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশু-নারীসহ ৭ জন দগ্ধ হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা