সংগৃহীত ছবি
জাতীয়

দেশকে নিয়ে অপপ্রচার চলছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

আরও পড়ুন : বিশ্ব নেতাদের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও এমন অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার দেয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য আমাদের সরকারসহ গণমাধ্যম সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সে বিষয়ে আমরা আলোচনা করেছি, সবার মতামত নিয়েছি।

আরও পড়ুন : ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি

তিনি বলেন, জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক ছাত্র-জনতার পক্ষে কাজ করেছেন। তাদের নিরাপত্তা এবং তাদের যেন হেনস্থা করা না হয়, আমরা সে বিষয়ে আহ্বান জানিয়েছি।

নাহিদ ইসলাম বলেন, টেলিভিশন চ্যানেলের মালিকপক্ষ তাদের দাবি ও সমস্যাগুলো জানিয়েছে। যেমন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইস রেগুলেশনের বিষয়ে তারা বলেছেন। পে-চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলগুলোর বিষয়ে নীতিমালার কথা বলেছেন। এছাড়াও তারা টিআরপির বিষয়টিও বলেছেন। এ বিষয়গুলো নিয়ে আমরা আবার তাদের সঙ্গে বসবো। যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করবো।

আরও পড়ুন : কারাগারে গেলেন আমু

তিনি আরও বলেন, বিগত রেজিমে সাংবাদিকদের নানাভাবে নির্যাতন করা হয়েছে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। সবার প্রত্যাশা সামনের দিনগুলোতে যেন এ ধরনের পরিস্থিতি আর না হয়। আমরা সবাই মিলে যেন একটি মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা