সংগৃহীত ছবি
জাতীয়

পররাষ্ট্র সচিব-সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) তার কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: কারাগারে গেলেন আমু

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের বিষয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারকে বিস্তারিত জানান এবং তার অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতায় সিঙ্গাপুরের সহায়তা কামনা করেন।

এ সময় উভয়ই মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সূচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে এফটিএ ২ দেশের মধ্যে অধিকতর অর্থনৈতিক সম্পৃক্ততা সহজতর করবে।

পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের সহায়তায় সিঙ্গাপুরের ভূমিকার ওপর জোর দেয়। তিনি দেশের দক্ষিণাঞ্চলে বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের বিরূপ প্রভাব সম্পর্কেও হাইকমিশনারকে অবহিত করেন।

এদিকে, পররাষ্ট্র সচিব আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা