সংগৃহীত ছবি
জাতীয়

গ্রাহকরা ইন্টারনেটের গতি নিয়ে হতাশ 

নিজস্ব প্রতিবেদক: স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি বাড়লেও বাস্তবে দেশের গ্রাহকরা প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন না। যা নিয়ে তারা হতাশ।

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শুক্রবার (১১ অক্টোবর) সকালে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেছে।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ২৫ এপ্রিল স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সের ফলাফলে দেখা যায়, বাংলাদেশের অবস্থান নেমে ১২২তম অবস্থানে চলে এসেছে। এটি চলতি বছরের মার্চ মাসের স্পিড টেস্ট পরীক্ষার ফল। অথচ ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল (তাদের তথ্যমতে) ১০৬তম। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান দেখানো হয়েছে ১৬তম স্থানে। পরীক্ষায় দেখা যায়, ইন্টারনেট ডাউনলোডের স্পিড ছিল ২৪ দশমিক ৫৯ এমবিপিএস। আর আপলোড গতি ছিল গড়ে ১১ দশমিক ৫৩ তিন এমবিপিএস।

আরও পড়ুন: রাজধানীতে নিরাপত্তাকর্মী খুন

এসব তথ্য পর্যালোচনায় বলা যায়, মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের উন্নতি হয়েছে। তবে অন্যান্য জায়গার তুলনায় এখানে গতি খুবই নগণ্য। যেখানে আরব আমিরাতের গড় ডাউনলোড গতি ৩৯৮ এমবিপিএস সেখানে বাংলাদেশে ২৭ দশমিক ৭৬ বা ২৪ এমবিপিএস।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রাহকদের চাহিদা যেভাবে বাড়ছে সে অনুযায়ী ইন্টারনেটের গতি বাড়েনি। ফলে গ্রাহক অসন্তোষ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইন্টারনেটের ডাটা থাকলেও ইন্টারনেটের গতি না থাকায় অব্যবহৃত থেকে যাচ্ছে ইন্টারনেটের ডাটা। মোবাইল ইন্টারনেট সেবা খাতে অনেক বৈষম্য ও সংকট যেমন চলমান আছে ঠিক একইভাবে সঠিক নজরদারিতে কমিশনের আন্তরিকতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। পাশাপাশি অপারেটরদের মনোপলি বা তাদের ব্যবসার দিকে কেবল নজর থাকার কারণে সেবার মান বাড়ছে না। কারণ, বর্তমানে ইন্টারনেটে উচ্চগতি থাকা কেবল দেশের গ্রাহকদের জন্য নয় বরং শিল্প উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা