সংগৃহীত ছবি
জাতীয়

মহাঅষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। এদিকে বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ হলো কুমারী পূজা। এ সময় মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করা হবে। শাস্ত্র মতে ১ বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কোনো কুমারীকে পূজা করা হয়।

আরও পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির আভাস

ব্রাহ্মণ অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে এবং পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম। তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে বেলা ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে। দেবী দুর্গার ভক্তকুলের প্রত্যাশা কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারী শক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সারা দেশে ৩১ হাজার ৪৬১ টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর রাজধানীতে পূজা হচ্ছে ২৫২টি মণ্ডপে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা