সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে প্রতারণা করে টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এই তথ্য জানায়।

আরও পড়ুন: রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা

উপ-কমিশনার মাকছুদের রহমান বলেন, রাজধানীর ধানমন্ডির এলাকার বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানীর কাছ থেকে একটি ফ্ল্যাট ক্রয়ের বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এ সময় ২টি ব্যাগে মোট ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন প্রতারক।

এর পরবর্তীতে মামলা করার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একই সাথে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। এ সময় ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো তারা। সেই সকল টাকা নগদ নিয়ে দলিল করে দেয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে, এরপর সংঘবদ্ধভাবে টাকা লুট করতো তারা।

আরও পড়ুন: কারাগারে গেলেন মানিক

এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এই ঘটনার এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা