সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকায় মো. রকি (২১) নামে ১ অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর আড়াইটায় অবস্থিত ইকো রিসোর্টের পাশে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: কারাগারে গেলেন মানিক

নিহত ব্যক্তি, উপজেলার শাক্তা ইউনিয়নের নারায়ণপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, এই এলাকাটিতে জনবসতি অনেক কম। এরই কারনে ছিনতাইকারীরা এ সুযোগটাকে কাজে লাগিয়ে অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিলো। তবে তাদেরকে বাধা দেওয়ায় চালককে হত্যা করে তারা গাছের সাথে ঝুলিয়ে রাখে। এরপর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন গণমাধ্যমকে জানান, এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এর পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা