সংগৃহীত ছবি
জাতীয়

ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন গত সোমবার (৫ আগস্ট) আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকা ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩ এর ১টি দল।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, সোমবার (৫ আগস্ট) আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও দেশ-বিদেশে নাড়া দেয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে, গত (৫ আগস্ট) আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এর পরে আত্মগোপনে চলে যায় তিনি। ঐ ঘটনায় দায়ের করা একটি মামলায় শুক্রবার রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, এমন একটি ভিডিও ভাইরাল হয়। এ সময় ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে এটি আশুলিয়া থানার সামনের ভিডিও।

ভিডিওটিতে লাশের স্তূপ করা ১ পুলিশ সদস্যকে দেখা যায়। এর পরে জানা যায়, তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় ২ বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি।

সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। এ সময় বন্ধ ছিল তার মোবাইল ফোনও।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা