সংগৃহিত ছবি
জাতীয়

পাঠাও চালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ রাজারবাগ গুদারাঘাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো আলমগীর (২৬) নামে এক পাঠাও চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: ৮ অঞ্চলে ঝড়ের পূবাভাস

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এই ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন বাদী হয়ে মো. আলী, মো. অলিউল্লাহ, সাবিনা ও আকবর নামে ৪ জনের নাম উল্লেখ করে সবুজবাগ থানা একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রীর জেসমিন বলেন, আমার স্বামী একজন পাঠাও চালক। ৯ মাসের একটি কন্যা সন্তান নিয়ে সবুজবাগ থানার দক্ষিণ রাজারবাগ এলাকায় থাকি। বুধবার সন্ধ্যার দিকে তার বন্ধু আলী তাকে মারপিট করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আলীর বড় ভাই অলির কাছে বিচার দেয় আমার স্বামী। এরপর আলীর বড় ভাই অলি গতকাল সন্ধ্যার পরে তাকে গুদারহাট এলাকায় টাকা ফেরত দেওয়ার কথা বলে আমার স্বামী আলমগীরকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে আলী অলিসহ আরো বেশ কয়েকজন আমার স্বামীকে মারপিট করে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

আরও পড়ুন: রাশেদ খান মেনন রিমান্ডে

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, নিহত আলমগীর পাঠাও চালক ছিল। পাশাপাশি মাদক ও সেবন করত। এইসব বিষয় নিয়ে গত দুইদিন আগে আলমগীরের কাছ থেকে মাদক ব্যবসায়ী আলী টাকা নিয়ে যায়। পরবর্তীতে গতকাল অলি এবং আলীর সাথে আবারো কথা কাটাকাটি হয় নিহত আলমগীরের। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আলমগীরের বুকে ঢুকিয়ে দেয় তারা। পরে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা