সংগৃহীত ছবি
জাতীয়

৩ দফা দাবিতে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করার প্রতিবাদসহ ৩ দফা দাবিতে ‘মার্চ টু বিএমডিসি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১০টা থেকে দেশের সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে তার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা বিএমডিসির কর্মকর্তাদের অপসারণও দাবি জানায়।

এ সময় চিকিৎসকদের দাবিগুলো হলো-

১: নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্যকেউ যেন ডাক্তার পদবী ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা।

২: মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা।

৩: মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।

আরও পড়ুন: বাতিল পরীক্ষা ফেরাতে আন্দোলন

তারা বলেন, বিএমডিসি ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাশ করা এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এবং আমাদের অস্তিত্ব ও অধিকারের লড়াই হিসেবে আজকের এ কর্মসূচিতে আমরা সবাই এসেছি। এরপর এখান থেকে আমাদের একটি প্রতিনিধি দল বিএমডিসি যাবে এবং আমাদের সকল দাবিগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে।

এদিকে কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল জানান, আমরা শুরুতেই বিএমডিসিতে জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছিলাম। তবে সেখানে ডিপ্লোমাধারীরাও একটি পাল্টা কর্মসূচি দেয়। এ সময় আমরা দেখতে পাচ্ছি যে, এই কর্মসূচিকে ঘিরে অনেকেই ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টাতে এসেছে। দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের এই মুভমেন্টকে কিছু পক্ষ এটিকে আ’লীগের ষড়যন্ত্র বানাতে চায়। আমরা চাই শুধু চিকিৎসক ও ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ের আন্দোলনে এমন কোনও কালিমা না পাক যা তাদের ভবিষ্যতের পথগুলো বন্ধ করে দেয়।

আরও পড়ুন: ধানমন্ডির আবাসিক ভবনে আগুন

তিনি আরও বলেন, আমরা আশা করবো এই সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সকলে মিলে দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করবেন। আমরা সকলের সহযোগীতা চাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা