সংগৃহীত ছবি
জাতীয়

থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বিমসটেরে শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড সফরে যাচ্ছেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তার এই থাইল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রিমান্ডে দীপু মনি ও জয়

(২-৪ সেপ্টেম্বর) সোমবার-বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতসহ জোটের সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা যোগ দেবেন।

জানা যায়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন এবং বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশে ফিরবেন। বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্য রাষ্ট্রপ্রধানদের সাথে তার এই সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

আরও পড়ুন: মেট্রো ২৫ আগস্ট থেকে চলতে পারে

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ১ম বিদেশ সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা