সংগৃহীত ছবি
জাতীয়

অর্থ আত্মসাতের ঘটনা প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাম্প্রতি দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ কোটি ডলার আত্মসাতের একটি খবর প্রকাশিত হয়। এ সময় দেশের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সাহায্যকারী হিসেবে ওঠে আসে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেমের নাম। কিন্তু, এই টাকা আত্মসাতের ঘটনা প্রত্যাখ্যান করেছে এই প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া

সোমবার (১৯ আগস্ট) ১ বার্তায় এই তথ্যটি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, সাম্প্রতি গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অবৈধ লেনদেন সংক্রান্ত প্রকাশিত বা প্রচারিত উসকানিমূলক একটি সংবাদ প্রত্যাখ্যান করছে রোসাটম।

বার্তায় আরও বলা হয়েছে, রোসাটম তার সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের কাছে শরণাপন্ন হতেও প্রস্তুত।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ডিএসই’র চেয়ারম্যান

এতে আরও উল্লেখ করা হয়েছে, আমরা, গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত এই অসত্য তথ্যগুলোর কারনে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির সমস্যা সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা