সংগৃহীত ছবি
জাতীয়

সরকারকে স্বাগত জানালো কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন কূটনীতিকরা।

আরও পড়ুন: অবৈধ অস্ত্র জমার নির্দেশ

সোমবার (১২ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকরা এই মনোভাব ব্যক্ত করেন।

এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ বাইরের কোনও দেশের নিয়ন্ত্রণে নেই। দেশের জন্যই কাজ করছে সরকার। নির্বাচনের পরিবেশ তৈরি করা পর্যন্ত এই সরকার কাজ করবে।

তিনি বলেন, রাষ্ট্রদূতদের ডাকা হয় এ সরকারের উদ্দেশ্যগুলো জানাতে। এই উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যগুলো বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি আমরা। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে। আমাদের উপদেষ্টা পরিষদে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের লোক আছে, তাদের জানানো হয়েছে। অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে আলোচনা হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, এই পরিষদের মূল লক্ষ্যই দেশকে গুছিয়ে নির্বাচন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। পরিবর্তন পর্যন্ত এ সরকার থাকবে। সেক্ষেত্রে আপাতত কোনও সময়সীমা বলা যাচ্ছে না। অন্তত আরও মাসখানেক তো লাগবেই এ বিষয়ে কথা বলতে।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা

তিনি জানান, তরুণদের সংসদে চেয়েছেন কূটনৈতিকরা। তারা বলছেন, তরুণরা অনেক বড় একটা কাজ করেছেন। আগামীতে যে নির্বাচন হবে, সেখানেও যেন তরুণদের প্রতিনিধি থাকে। আমরা বলেছি, আমাদের উপদেষ্টা পরিষদে তরুণদের দুজন প্রতিনিধি রয়েছেন। তরুণরা অনেক বড় অবদান রেখেছেন, তাদের কিছু চাহিদাও রয়েছে, সেগুলো প্রাধান্য পাবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় ও ভারত থেকে যেসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এক্ষেত্রে বর্তমান পরিষদের দৃষ্টিভঙ্গি কী, জানতে চাইলে তিনি বলেন, প্রোপাগান্ডা সরকার কখনও করে না। আমরাও করব না। এক্ষেত্রে আপনাদের (মিডিয়া) ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ব্রিফিংয়ে বিভিন্ন দেশের ৬৪ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা