সংগৃহীত ছবি
জাতীয়

ইন্টারনেট বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা 

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ৬ দিন ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন: স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

সোমবার (১২ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজকে পাওয়া যাবে। এরপর যদি পুনরায় তদন্ত প্রয়োজন হয় তাহলে সেটিও আমরা করব। এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য যেকোনো সংস্থার লোক জড়িত থাকলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তথ্য প্রবাহের অবাধ ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহার করার নিশ্চয়তা মানুষের মানবাধিকারের বিষয়। তারা এটি বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন: অবৈধ অস্ত্র জমার নির্দেশ

তিনি আরও বলেন, ইন্টারনেট বন্ধ করে শতশত মানুষকে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। অনেক ক্ষেত্রেই তরুণরা নিজ উদ্যোগে স্টার্ট-আপ তৈরি করছে। একটি দক্ষ জনশক্তি আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। তাদের শক্তির ওপরই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নির্ভর করছে। সেজন্য এই সেক্টরে কোনও ধরনের দুর্নীতি বা অবহেলার সুযোগ নেই। দেশ গঠনের বিপ্লবে তারুণ্যকেই নেতৃত্ব দিতে হবে।

উল্লেখ্য, এর আগে রোববার (১১ আগস্ট) ইন্টারনেটে বন্ধের ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন নাহিদ ইসলাম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা