সংগৃহীত ছবি
জাতীয়

কারফিউ আজ ৭ ঘন্টা শিথিল

নিজস্ব প্রতিবেদক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ আজও সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অপরদিকে, বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা খোলা থাকবে সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

আরও পড়ুন : পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে

সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। বুধবার (২৪ জুলাই) বিকাল ৫টা থেকে চলমান কারফিউ বৃহস্পতিবার সকাল ১০টায় শিথিল হবে। তবে সকাল থেকেই নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে নগরজীবন।

আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ থাকবে সড়কগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা অবনতির দিকে যাওয়ায়, শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

এতে রোববার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকাল ৩টা পর্যন্ত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা