সংগৃহীত ছবি
জাতীয়

স্বল্প দূরত্বের ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে কারফিউ শিথিল অবস্থায় স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। ট্রেন চলাচলের এই সময় হবে ৫ ঘণ্টা। আগামীকাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।

আরও পড়ুন : পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে

এর বাইরে তিতাস কমিউটার ট্রেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরতি যাত্রা শুরু করবে।

বুধবার (২৪ জুলাই) চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আগামীকাল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন চলাচল করে। তবে কারফিউকালীন আগামীকাল এই ট্রেন তিন-চারবার আসা-যাওয়া করতে পারে। তবে ঠিক কতবার ট্রেন চলাচল করবে তা নিশ্চিত নয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা