সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হবে বলে আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী দুপুরে দেড় ঘণ্টায় রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: সারা দেশে ভারী বৃষ্টির আভাস

সোমবার (১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের পূর্বাভাস ছিল আজ সারাদেশে বৃষ্টি হবে। সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে সারাদেশের মোট বৃষ্টিপাতের তথ্য পেতে বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অপরদিকে আষাঢ়ের ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন রাজধানীবাসী। প্রস্তুতি না থাকায় বৃষ্টি থেকে বাঁচতে নিরাপদ স্থাপনার নিচে অবস্থান নিচ্ছেন লোকজন। এছাড়া সড়কে পানি জমে যাওয়ার কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটায় গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে ঘর থেকে বের হওয়া লোকজনকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা