সংগৃহীত
জাতীয়
রাসেলস ভাইপার

জরুরি নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামান্ত লাল সেন। এই নির্দেশনায় তিনি দেশের সব হাসপাতালের মধ্যে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার পাশাপাশি কোনও অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে এই বিষয়েও নির্দেশনা দেয়।

আরও পড়ুন: ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

শনিবার (২২ জুন) সকালে সারা দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে জরুরি ভার্চুয়াল বৈঠকে তিনি এ সকল নির্দেশনা দেয়।

এই সময় তিনি দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সর্পদংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন ও সামগ্রিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

মন্ত্রী জানান, বাংলাদেশে রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলবো, এই সময় আপনারা কেও আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপার সাপের যে অ্যান্টিভেনম সেটা হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি কোনও অবস্থাতেই এই অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না।

আরও পড়ুন: বিষধর সাপের কামড়ে নিহত ১

তিনি আরও বলেন, সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগীকে খুব দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। এ সময় ডাক্তারের কাছে নিয়ে গেলে সেই ক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

ডা. সামন্ত লাল সেন এই বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণার ওপর জোর দেন। তিনি বলেন, সাপের দংশনের বিষয়ে জনগণকে সচেতন করাই খুব জরুরি। এ সময় রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সেই বিষয়ে আমাদের সকলকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দেয়।

আরও পড়ুন: চীন-ভারতকে নিষেধাজ্ঞা জাপানের

উক্ত সভায় স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. রুবেদ আমিনসহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা