সংগৃহিত ছবি
জাতীয়

রাজধানীতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরছে মানুষ এবং একইসঙ্গে ঈদে যাদের গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি, তারা ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন।

আরও পড়ুন: ঢাকাসহ সব বিভাগে বৃষ্টির আভাস

বৃহস্পতিবার (২০ জুন) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়ছে। যারা ঢাকায় প্রবেশ করছেন এদের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অবশ্য বাড়তি ছুটি নেওয়া অনেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরে আসছেন। এতে করে ঢাকামুখী যানবাহনে ফিরতি যাত্রীদের চাপ বাড়ছে। পাশাপাশি অনেকে এখনও যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে সেই সংখ্যা খুব বেশি নয়।

ময়মনসিংহ রুটের এনা ট্রান্সপোর্টের টিকিট মাস্টার বলেন, বুধবার সকাল থেকে লোকজন ঢাকায় আসা শুরু করেছে। আজকেও লোকজন আসছে। যাত্রীর চাপ কিছুটা কম। শুক্রবার থেকে মূল চাপটা শুরু হবে। সকাল সকাল রাস্তা ফ্রি থাকায় বাস খুব সহজে ঢাকায় ঢুকতে পারছে।

নওগাঁগামী ফাতেহ আলী বাসের জন্য অপেক্ষমাণ এক যাত্রী জানান, ঈদে বাড়ি যেতে পারিনি। এখন পারিবারিক একটা প্রয়োজনে বাড়ি যেতে হচ্ছে। অনেকক্ষণ ধরে কাউন্টারে বসে আছি। যাত্রী নেই, সেজন্য বাস ছাড়ছে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা