সংগৃহীত
জাতীয়

অবৈধ দোকান ও ভবন উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দক্ষিণ আজমপুর জামতলা এলাকায় রাস্তার উপরে থাকা অবৈধ ২৫টি দোকান ও ৬টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আরও পড়ুন:

সোমবার (১০ জুন) সকালের দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তার উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকার সরু রাস্তা ও জলাবদ্ধতা হলো এই এলাকার প্রধান ২টি সমস্যা। এই এলাকার রাস্তা প্রশস্তকরণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। তাই এই এলাকার জনগণের দাবি যেন দ্রুত সমাধান করা হয়। তবে রাস্তা প্রশস্তকরণের জন্য মানুষ তার জমির জায়গা ছাড়ছে না। এ জন্য জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ নির্মাণ করা যাচ্ছে না। তারা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে রেখেছে। এর ফলে জলাবদ্ধতা নিরসন এবং রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলতে থাকবে।

আরও পড়ুন:

তিনি বলেন, রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) থেকে যখন অনুমোদন নিয়েছে তখন প্রতিটি রাস্তা ২০ ফুট প্রশস্ত দেখানো হয়েছে। তবে ভবন নির্মাণের সময় বেশিরভাগই রাস্তাই দখল করে ভবন নির্মাণ করেছেন তারা। রাজউকের সাথে সমন্বয় করে এই সব ভবন গুলো চিহ্নিত করা হচ্ছে। এই নতুন ওয়ার্ডের অন্তর্গত এলাকার জলাবদ্ধতা নিরসন ও অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ না করলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমাধান করে এলাকাকে উন্নয়ন করতে হবে। এ এলাকায় বহু জনগণের বসবাস যা দিন বেড়েই চলেছে। তাই পরিকল্পিত টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। এ জন্য রাস্তা অন্তত ২০ ফুট প্রশস্ত না হলে সিটি কর্পোরেশন থেকে কোনো বরাদ্দ দেওয়া হবে না।

আরও পড়ুন:

এ সময় দখলদারদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, গত সপ্তাহেও আমি এ এলাকা পরিদর্শন করেছি। তখন আমি ঘোষণা দিয়েছিলাম সকল অবৈধ দখল সরিয়ে নিন, রবিবার (৯ জুন) এর পরে উচ্ছেদ অভিযান করব। তার আগে স্থানীয় সংসদ সদস্য এবং কাউন্সিলররা একাধিক বার রাস্তার উপরে অবৈধভাবে গড়ে তোলা ভবনের অংশ সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে তারা এগুলোকে সরিয়ে নেননি। এই জন্য আমি অবৈধ দখলদারদের আর কোনো বৈধ নোটিশ দেব না। তারা এই সকল অংশ নিজ দায়িত্বে না সরালে ম্যাজিস্ট্রেটরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা গুলো ভেঙে দেবে।

আরও পড়ুন:

এই উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি.এম.শামিম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা