সংগৃহীত
জাতীয়

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুন) ভারতের নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে আলাপকালে এই সকল তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আরও পড়ুন: মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তিনি জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে ২ দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশের সহায়তার জন্য রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। এ সময় কৃষিখাতে বাংলাদেশের প্রযুক্তি এবং পর্যটনখাতে শ্রীলঙ্কার দক্ষতা ও বিনিয়োগগত সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী সাক্ষা‌ৎ শেষে তার সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন: এনআইডি সেবা দিতে দেরি যেন না হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হৃদ্যতাপূর্ণ ছিল বলে জা‌নি‌য়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থাকাকালে তার আন্তরিকতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুনরায় মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এরপর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ভারত পৌঁছেছেন শেখ হাসিনা

তার আগে, রোববার (৯ জুন) সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং এরই জন্য প্রয়োজনীয় ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে ইতোমধ্যেই ভারতের সাথে আলোচনার করেন।

আরও পড়ুন: ভারতের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রস্তুত থাকার কথা জানিয়ে তার দেশে বার্ন ইউনিট নির্মাণ এবং ১ বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়।

ঐদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানির সাথে তার বাসভবনে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী এল কে আদভানির সাথে পূর্বস্মৃতি চারণ ও ব্যক্তিগত আলাপ করেন।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা