সংগৃহীত ছবি
জাতীয়

প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় লিপি আক্তার(৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় ওই নারীর ৪ বছর বয়সের শিশু সন্তানও আহত হয়েছে।

আরও পড়ুন: সৌদি পৌঁছাল ৭২,৪১৫ জন হজ্জযাত্রী

শনিবার (৮ জুন) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে রাত পৌনে দশটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী বিল্লাল হোসেন বলেন, আজ রাত আটটার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় এক নারী ও তার শিশু গুরুতর আহত হয়। পরে দ্রুত তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই। এই ঘটনায় সামান্য আহত ওই নারীর শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলের ৯৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে মুমূর্ষ অবস্থায় এক নারী এবং সামান্য আহত তার শিশুকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই নারীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই নারীর শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা প্রাইভেট কারের চালক সবুজকে পুলিশ ক্যাম্পে আটক রেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা