ছুরিকাঘাত
জাতীয়

ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এই ঘটনার পর থেকে ছেলে বিষ্ণু সরকার পলাতক রয়েছেন।

সোমবার (২৭ মে) সকাল পৌনে ১২ টার দিকে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিমানবাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ

নিহত ব্যক্তির নাম উমেশ সরকার (৬৫)।

নিহত উমেশ সরকারের নাতি অঙ্গন জানান, আমার নানা সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আজ সকালে মামা বিষ্ণু সরকারের সাথে কোনো ১ বিষয় নিয়ে নানার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মামা ছুরি দিয়ে নানার বুকের বাম পাশে আঘাত করেন। এরপর তিনি পালিয়ে যান। এই খবর পেয়ে আমরা আহত অবস্থায় নানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নানাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার মামা ১টি গাড়ির গ্যারেজে কাজ করে। তিনি ঐজায়গায় নিয়মিত গাজা সেবন করেন। কিন্তু কি কারণে তিনি নানাকে হত্যা করেছেন সিই বিষয়টি এখনো জানতে পারিনি।

আরও পড়ুন: ঘরচাপায় নিহত ১

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আজ সকালের ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে উমেশ সরকার নামে ১ ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর প্রথমে তারা বলেন যে, তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। এর পরে ইসিজি করতে গিয়ে দেখা যায় তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের ১টি আঘাতের চিহ্ন রয়েছে। তারপর তার আত্মীয়-স্বজনরা এই বিষয়টি স্বীকার না করলেও পরে জানান তার ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা