সংগৃহীত
জাতীয়
এমপি আনার হত্যা

লাশ উদ্ধারে সহযোগিতা করবে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত কাজের জন্য আজ কলকাতায় যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন ৩ সদস্যের একটি দল।

তদন্ত কমিটির অন্য ২ সদস্য হলেন, ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

আরও পড়ুন: আনারকে ২ বার হত্যার চেষ্টা করা হয়

রোববার (২৬ মে) সকাল ১০টায় ইউএস বাংলার ১টি ফ্লাইটে করে কলকাতার উদ্দেশে রওনা দেয় এই প্রতিনিধি দলটি। এরপর বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছায়।

কলকাতায় নেমে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ জানান, এই হত্যা মামলার তদন্ত ও ঘটনাস্থল পরিদর্শনে আমরা পশ্চিমবঙ্গে এসেছি। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। এ সময় কলকাতা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ অনেক ধরনের তথ্য আদান-প্রদান করেছে এই মামলার তদন্ত সংক্রান্তে। আমরা এই মামলাটির তদন্ত কাজের জন্য কলকাতা পুলিশের কাছে র্সাবিক সহযোগিতা চাইব। এ ঘটনায় হত্যাকারীদের সঠিক মোটিভ কী ছিল সেটা আমরা জানার চেষ্টা করব।

আরও পড়ুন: কলকাতায় তদন্তে গেল ডিবি দল

অপর ১ প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বাংলাদেশে যে ৩ জন গ্রেফতার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতার পুলিশ। আমরাও কলকাতায় যে ১ জন গ্রেফতার হয়েছে, সেই আসামীকে জিজ্ঞাসাবাদ করতে চাইব। এছাড়াও ভিকটিমের লাশ এখনও উদ্ধার করা যায়নি। লাশের অংশবিশেষ গুলো উদ্ধার করা যায় কিনা, এই ব্যাপারে আমরা কলকাতা পুলিশকে সব ধরনের সহযোগিতা করব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা