সংগৃহীত
জাতীয়
এমপি আনার হত্যা

কলকাতায় তদন্তে গেল ডিবি দল

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত করতে আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল কলকাতা গেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন ৩ সদস্যের একটি দল। তদন্ত কমিটির অন্য ২ সদস্যরা হলেন, ঢাকা মেট্রোপলিটন ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

আরও পড়ুন: আনার হত্যায় ভারতে গ্রেফতার কসাই

রোববার (২৬ মে) সকাল ১০ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে কলকাতার উদ্দেশে রওনা দেন এই প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান।

এ সময় বিমানবন্দরে ডিবিপ্রধান জানান, শাহীন হলো এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছেন কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দলটি কলকাতায় সর্ব প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবেন।

আরও পড়ুন: আদালতে তোলা হচ্ছে অভিযুক্তদের

প্রসঙ্গত, গত রবিবার (১২ মে) চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। এর পরদিন সোমবার (১৩ মে) দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। তবে সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এর পরে গত বুধবার (২২ মে) কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানান ভারতীয় পুলিশ।

আরও পড়ুন: আনার হত্যায় ৩ আসামি রিমান্ডে

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে, শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেফতার করেন বাংলাদেশ পুলিশ। তারপর শুক্রবার (২৪ মে) আসামীদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা