ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ফরিদপুরে হাসপাতালে আগুন

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বিমানবন্দরের সামনের মোড়ে ফ্লাইওভারে একটি নোহা গাড়িতে আগুন লাগে। পরে খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে ১২টা ৪০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস

গাড়িটিতে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগায় চালক গাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা