সংগৃহীত ছবি
জাতীয়

৩৫ প্রত্যাশীদের পদযাত্রায় বাধা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

আরও পড়ুন : সব পরিকল্পনা পরিবেশবান্ধব হতে হবে

শনিবার (১১ মে) বিকাল ৩টার দিকে এ পদযাত্রা করেন তারা।

এদিন সকাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে জড়ো হন ৩৫ প্রত্যাশীরা। চট্টগ্রাম, কুমিল্লা মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশীরা এসে জড়ো হন। এরপর রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে রওনা হলে শাহবাগ থানার সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়।

আরও পড়ুন : এমভি আবদুল্লাহ চট্টগ্রাম পৌঁছাবে বুধবার

৩৫ প্রত্যাশীরা বলেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা