সংগৃহীত ছবি
জাতীয়

গুলশানে ৩ দিনব্যাপী বর্জ্য প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক: জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া সকল বর্জ্যের তিন দিনব্যাপী প্রদর্শনীর জন্য আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১১ মে) গুলশানে উত্তর সিটি কর্পোরেশন ভবনের সামনে এই আয়োজন করা হয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত ছিলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন ।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ সহনীয়

এই প্রদর্শনীটি দেখতে রাজধানীর বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষার্থীরা এসেছে। এ সময় তাদেরকে ঘুরে ঘুরে এসব বর্জ্য দেখাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।

সরেজমিনে এ প্রদর্শনীতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন খালের নামে পোস্টার টাঙিয়ে রাখা হয়েছে। এই খাল থেকে যেসব বর্জ্য পাওয়া গিয়েছে তা সারিবদ্ধ করে রাখা হয়েছে।

খালের মধ্যে পাওয়া এ সকল বর্জ্যের মধ্যে রয়েছে পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, ক্যাবল, টায়ার, কমেড, ফুলের টব, রিকশার অংশ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ সহ প্লাসিকের বিভিন্ন জিনিস। এ গুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হচ্ছে ও সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, মূলত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যে তিনদিন ব্যাপী প্রদর্শনীর এই আয়োজন করা হয়েছে। কারণ সবাই এই আয়োজনের মাধ্যমে আরো সচেতন হয় এবং খালে এসব জিনিসপত্র যেন আর না ফেলে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা