ফাইল ছবি
জাতীয়

সড়কে যান চলাচলে নির্দেশিকা জারি

নিজস্ব প্রতিবেদক: সড়কে দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরনের যান চলাচলের গতি নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে ১০ ধরনের যানবাহনের জন্য সড়কের ৬টি ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করতে দেখা গেছে।

আরও পড়ুন: ডলারের দাম ৭ টাকা বাড়াল

নির্দেশিকায় মোটরসাইকেলের গতিসীমার ক্ষেত্রে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-৪৪ এর উপধারা-১ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-১২৫ এর উপবিধি-৪ এ প্রদত্ত ক্ষমতাবলে সড়ক বা মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিমিত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪ সর্ব সাধারণের অবগতির জন্য জারি করা হলো।

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলতে পারবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে। জাতীয় মহাসড়কে (ক্যাটাগরি-এ) মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ কিলোমিটার।

জাতীয় মহাসড়ক (ক্যাটাগরি-বি) ও আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ কিলোমিটার। জেলা সড়কে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ কিলোমিটার।

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তিতে নারীদের কোটা চালু হবে

সিটি কর্পোরেশন/পৌরসভা/জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ৩০ কিলোমিটার। এছাড়া ২০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো যাবে শহর এলাকায় সংকীর্ণ/শেয়ার রোড ও অন্যান্য সড়ক অবিভক্ত ও ২ লেন বিশিষ্ট সড়কে।

অন্যান্য যানবাহনের ক্ষেত্রে বিধিমালা অনুযায়ী, এক্সপ্রেসওয়েতে বাস, মিনিবাস, কার, এসইউভি, মাইক্রোবাস ও অন্যান্য হালকা যানবাহনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। ট্রাক, ছোট ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে এ সীমা হবে ৫০ কিলোমিটার ও আর্টিকুলেটেড লরির গতি হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়কে ৩ চাকার যান চলাচলের অনুমতি দেয়া হবে না। জাতীয় মহাসড়কে (ক্যাটাগরি এ) প্রাইভেটকার, এসইউভি, মাইক্রোবাস, বাস, মিনিবাসসহ অন্যান্য হালকা যানবাহন সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। ট্রাক ও আর্টিকুলেটেড লরির জন্য সীমা হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত ২

জাতীয় সড়কে (ক্যাটাগরি বি) গাড়ি, বাস ও মিনিবাসের গতিবেগ হবে ঘণ্টায় ৭০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরির জন্য ৪৫ কিলোমিটার।

এছাড়া জেলা সড়কে গাড়ি, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরির ক্ষেত্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতি নির্ধারণ করা হয়েছে।

সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা শহরের ভেতরের রাস্তায় গাড়ি, বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং ট্রাক ও আর্টিকুলেটেড লরিতে গতিসীমা থাকবে ৩০ কিলোমিটার।

আরও পড়ুন: ধানের বাম্পার ফলনেও শঙ্কায় কৃষক

নির্দেশিকায় উপজেলা ও গ্রামের রাস্তার গতিসীমাও নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার ও আবাসিক এলাকার কাছাকাছি গতিসীমা নির্ধারণ করে দেবে স্থানীয় প্রশাসন। তবে জাতীয় সড়কে ৪০ কিলোমিটার ও আঞ্চলিক মহাসড়কে ৩০ কিলোমিটারের বেশি হবে না।

তবে এ নিয়ম অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা দেয়া যানবাহনের জন্য প্রযোজ্য হবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা