সংগৃহীত ছবি
জাতীয়

মিল্টনের স্ত্রীকে ডাকা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

আরও পড়ুন: প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

শনিবার (৪ মে) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দার এখন রিমান্ডে আছেন। তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের স্ত্রীকে আগামীকাল রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ডিবি প্রধান বলেন, মিল্টন তার নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে এখন ঢাকায় এসে সাইকোতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে যে সকল অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে। তার এমন উত্থান কীভাবে হলো, তিনি কিভাবে তথাকথিত মানবতার ফেরওয়ালা হলেন, তার এই অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে সে এই সব দরিদ্র মানুষকে সংগ্রহ করতো এবং কেনইবা তাদেরকে টর্চার সেলে এনে পেটাতেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

তিনি আরও বলেন, তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কীভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে এই সহায়তা করতেন তাদেরকেও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে।

মিল্টন সমাদ্দারের তিন থেকে চারটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। এই সব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন এ বিষয়ে তদন্ত করে জানানো হবে বলেও জানান।

আরও পড়ুন: ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

গত (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করেন গোয়েন্দা-মিরপুর বিভাগ। এর পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে ৩ টি মামলা হয়েছে। এই মামলায় আদালতে সোপর্দ করলে মিল্টনকে ৩ দিনের রিমান্ড দেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা