ছবি: সংগৃহীত
জাতীয়

জাহাজেই দেশে ফিরবেন ২৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক: দস্যুদের হাত থেকে জিম্মিদশা থেকে মুক্ত ২৩ নাবিকদের ২ জন দুবাই থেকে বিমানে আসার কথা থাকলেও মত পরিবর্তন করে সবাই একসঙ্গে এমভি আবদুল্লাহতে করেই দেশে ফিরবেন বলে জানা গেছে। কয়লা খালাস শেষে নতুন পণ্য নিয়ে আগামী মে মাসে তারা দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই পৌঁছে শুরুতে নাবিকদের ২ জন বিমানে দেশে ফেরার কথা জানিয়েছিলেন। পরে দুবাই বন্দরে জেটিতে জাহাজ ভেড়ার পর তারা অন্য সহকর্মীদের সঙ্গেই দেশে ফেরার কথা জানান।

সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় ৭টার দিকে দুবাইয়ের আল হামরিয়াহ বন্দরে জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিকটন কয়লা খালাস শুরু করা হয়। এটি শেষ হতে ৫-৭ দিন সময় লাগবে।

এরপর নতুন পণ্য নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এমভি আবদুল্লাহতে করে ২৩ নাবিক দেশে পৌঁছাবেন।

আরও পড়ুন: এক জেলায় ঝড়বৃষ্টির আভাস

এর আগে এস আর শিপিং লিমিটেড জানিয়েছিল, ইতিমধ্যে দুবাই থেকে চট্টগ্রামের কার্গো চূড়ান্ত হয়েছে। নাবিকদের ইচ্ছানুযায়ী, ২ জন বিমানে ও বাকিরা কার্গো নিয়ে জাহাজেই দেশে ফিরবেন।

কেএসআরএম গ্রুপের টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট ফয়েজ মো. জুকভ বলেন, জাহাজের সবকিছু ঠিক আছে। কারণ দস্যুরা জিম্মিকালীন সময়ে আমাদের জাহাজ রুটিন মেন্টেনেন্সের সুযোগ দিয়েছে। আমাদের একটি টিম সবকিছু দেখভাল করছে।

গত রোববার (২১ এপ্রিল) বিকেলে সোমালি দস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর টানা এক সপ্তাহের সমুদ্রযাত্রা শেষে জাহাজটি আল হামরিয়াহ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

উল্লেখ্য, সোমালীয় দস্যুরা গত ১২ মার্চ বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। দেশটির উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি জিম্মি করা হয়।

৩২ দিন পর গত ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় সোমালিয়ার জলদস্যুরা। এরপর সেটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। মুক্তিপণ আদায়ের পর ১৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টা ৮ মিনিটে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ থেকে নেমে যায় দস্যুরা।

তারা নেমে যাবার পরই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারামিয়া বন্দরের উদ্দেশে রওনা দেয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের ২টি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের নিয়ন্ত্রিত উপকূল থেকে সোমালিয়ার সীমানা পার করে দেয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা